ডিআইইউতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ  

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৫:০৬ পিএম


ডিআইইউতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
ডিআইইউতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প। ছবি: আরটিভি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘নলেজ ইজ পাওয়ার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল মেডিপ্লাস ওরাল হেলথ।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অভিজ্ঞ ডেন্টাল সার্জনদের মাধ্যমে বিনামূল্যে দাঁতের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের জেনারেল ম্যানেজার আপেল মাহমুদ, ফরাজী হাসপাতালের হেড অব করপোরেট মোজাম্মেল হক, ম্যানেজার মোর্শেদুল ইসলাম এবং মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট। ফরাজী ডেন্টালের বনশ্রী ও গুলশান শাখার সৌজন্যে ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন

আয়োজন সম্পর্কে ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট বলেন, সাধারণ মানুষের মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতেই আমরা নিয়মিত এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ডেন্টাল কেয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা এবং তাদের বিনামূল্যে প্রাথমিক সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। সেবা গ্রহণের পাশাপাশি সচেতনতা বাড়াতে আজ আগত সবাইকে মেডিপ্লাস টুথপেস্ট উপহার হিসেবে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সেবা নিতে আসা এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসেই বিনামূল্যে ডেন্টাল চেকআপের সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত উপকারী। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দাঁত পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ওরাল হেলথ কিট ও টুথপেস্ট উপহার পেয়েছি। এমন সুন্দর উদ্যোগের জন্য ফরাজী ডেন্টাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

বিনামূল্যে উন্নতমানের মেডিকেল ও ডেন্টাল সেবা এবং ওরাল হেলথ কিট পেয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission